,

দুর্ঘটনায় আহত আগুয়েরো

news-image

স্পোর্টস ডেস্ক : সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনায় ম্যানচেস্টার সিটি তারকার পাঁজর ভেঙেছে। তবে সিটি কিংবা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

কলম্বিয়ান সংগীত তারকা মালুমার কনসার্ট দেখতে আমস্টারডাম গিয়েছিলেন আগুয়েরো। কনসার্ট দেখে এয়ারপোর্টে ফেরার পথে ট্যাক্সি নিয়েছিলেন। দুর্ভাগ্যক্রমে সেই ট্যাক্সিই রাস্তার পাশের একটি পোলে আঘাত হানে। সিটবেল্ট বাঁধা থাকলেও বেশ কিছু রিপোর্ট অনুযায়ী পাঁজরের হাড় ভেঙেছেন সিটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

সাবেক ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্টে খবরটি নিশ্চিত করে টুইট করেছে। দ্রুত আরোগ্য কামনা করে জানিয়েছে সাবেক ক্লাব সব সময়ই তাঁর পাশে আছে।

এই ইনজুরির কারণে সামনের বেশ কিছু ম্যাচ হাতছাড়া হতে পারে আর্জেন্টাইন ফরোয়ার্ডের। জাতীয় দলের মহাগুরুত্বপূর্ণ শেষ দুটি কোয়ালিফায়ার ম্যাচ আছে অক্টোবরের প্রথম দুই সপ্তাহেই। ইনজুরির কারণে লম্বা সময় বাইরে থাকলে পেরু (৫ অক্টোবর) ও ইকুয়েডরের (১০ অক্টোবর) বিপক্ষে বাছাইপর্বের দুই ম্যাচে দলে থাকবেন না তিনি। সূত্র: গোল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের