,

সালমানের প্রথম পারিশ্রমিক কত?

news-image

বিনোদন ডেস্ক : টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং শেষ করে সম্প্রতি দুবাই থেকে ভারতে ফিরেছেন সালমান খান। খুব শিগগির ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের সিজন এগারো নিয়ে টিভি পর্দায় হাজির হবেন তিনি। কিন্তু তার আগে শোটিতে তার পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

চলতি বছর ফোর্বস ম্যাগাজিনের জরিপে বলিউডের সবচেয়ে বেশি আয়ের তারকাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন সালমান। শোনা যাচ্ছে, ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের এবারের আসরে প্রতি পর্বের জন্য ১১ কোটি রুপি নিচ্ছেন তিনি। এরই মধ্যে এক সাক্ষাৎকারে নিজের প্রথম পরিশ্রমিক প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘যতদূর মনে পড়ে আমার প্রথম পারিশ্রমিক ছিল ৭৫ রুপি। তাজ হোটেলে আমি কারো পেছনে নেচেছিলাম। আমার এক বন্ধুও সেখানে নেচেছিল, সে আমাকে নিয়ে গিয়েছিল এবং আমি মজার ছলে এটি করেছিলাম।’

তিনি আরো বলেন, ‘এরপর একটি কোমল পানীয়র বিজ্ঞাপনের জন্য পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় ৭৫০ রুপি। তারপর অনেকদিন ১৫০০ রুপি পারিশ্রমিক ছিল। এরপর ম্যায়নে পেয়ার কিনা সিনেমার জন্য ৩১ হাজার রুপি পেয়েছিলাম যা পরবর্তীতে বেড়ে ৭৫ হাজার হয়েছিল।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের