,

রোহিঙ্গাদের জন্য দ্বিতীয় দফায় ত্রাণ পাঠালো চীন

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারে সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য আবারও ত্রাণসামগ্রী পাঠিয়েছে চীন। ৫৩ দশমিক ৫০ টন ত্রাণ নিয়ে চীনের একটি কার্গো ফ্লাইট আজ বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর হাতে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করেন চীন দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কর্মাশিয়াল কাউন্সিলর লি গুয়ানজিয়ান।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান জানান, দ্বিতীয় দফায় চীনের পাঠানো ৫৩ দশমিক ৫০ টন ত্রাণসামগ্রী এসেছে। দুই দফায় ১১০ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে চীন। ত্রাণসামগ্রীর মধ্যে ২ হাজার পিস তাঁবু ও ৩ হাজার পিস কম্বল রয়েছে। এসব ত্রাণসামগ্রী কক্সবাজার জেলা প্রশাসনের মাধ্যমে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। এর আগে বুধবার ৫৭ টন ত্রাণসামগ্রী পাঠায় চীন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের