,

‘তথ্য ভান্ডারে প্রবেশাধিকারে দুর্নীতি দূর হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তথ্য ভান্ডারে জনগণ প্রবেশাধিকার পেলে সুশাসন নিশ্চিত ও দুর্নীতি দূর হবে। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবসের বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তথ্যে প্রবেশাধিকারের মাধ্যমে টেকসই উন্নয়ন করি এ প্রতিবাদ্য নিয়ে এ র‌্যালির আয়োজন করে তথ্য কমিশন।
হাসানুল হক ইনু বলেন, দেশে কয়েকটি সমস্যা বিরাজ করছে। এগুলো হলো: সুশাসনের সমস্যা, ইতিহাস বিকৃতি, বৈষম্য, দুর্নীতি ও প্রসাশনের জবাবদিহিতার সমস্যা। জনগণ তথ্য ভান্ডারে প্রবেশের সুযোগ পেলে এসব সমস্যা দূর হবে। তথ্যমন্ত্রী বলেন, জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে সরকার ২৫ হাজার ওয়েব পোর্টাল তৈরি করেছে। এ পোর্টালগুলো সুশাসনের সমস্যা, ইতিহাস বিকৃতি, বৈষম্য, দুর্নীতি ও প্রসাশনের জবাবদিহিতার দূর করতে সাহায্য করবে।

র‌্যালিতে তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা