,

১০০ কোটির ঘরে ‘জয় লাভা কুসা’

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা নন্দামুরু তারকা রামা রাও জুনিয়র (জুনিয়র এনটিআর)। রামা রাও অভিনীত ‘জয় লাভা কুসা’ সিনেমাটি গত ২১ সেপ্টেম্বর ৪ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পর সমালোচকদের যেমন প্রশংসা কুড়িয়েছে তেমনি বক্স অফিসেও সফল সিনেমাটি।

সিনেমাটি মুক্তির প্রথম দিন ৩২.১ কোটি রুপি আয় করেছে। আর মুক্তির ছয় দিনের মধ্যে ১০০ কোটি রুপি আয় করেছে। ‘বাহুবলি টু’ সিনেমার পর ‘জয় লাভা কুসা’ তামিল ভাষার প্রথম সিনেমা যা ছয় দিনে ১০০ কোটির ক্লাবে পৌঁছাল। এর আগে রামা রাও অভিনীত ‘জনতা গ্যারেজ’ সিনেমাটি ১৪০ কোটি রুপি আয় করেছিল।

বক্স অফিস বিশেষজ্ঞ রমেশ বালা আজ বুধবার ভোরে এক টুইট বার্তায় সিনেমাটির আয় নিয়ে লিখেন, এপি/টিএস-৭১ কোটি, কেএস- ১২ কোটি, টিএন- ২.৫০ কোটি, আরওআই- ২.৭৫ কোটি, ইউএসএ- ৯.৫ কোটি, আরওডাব্লিউ- ৫.২৫ কোটি। ৬ দিনে ‘জয় লাভা কুসা’ সিনেমাটি মোট ১০৩ কোটি রুপি আয় করেছে।

সিনেমায় জয়, লাভা ও কুসা নামে তিনটি চরিত্রে অভিনয় করেছেন রামা রাও। তেলেগু ভাষার ‘জয় লাভা কুসা’ সিনেমাটি পরিচালনা করছেন কে. এস. রবীন্দ্র।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে