সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেলের প্রশ্নপত্র সংরক্ষণে ডিজিটাল প্রক্রিয়া : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী ৬ অক্টোবর অনুষ্ঠেয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণে ডিজিটাল প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তাই প্রশ্নপত্র ফাঁসের গুজবে কেউ যেন কান না দেয়।

মেডিকেলে ভর্তি পরীক্ষা নিয়ে আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রশ্নপত্র সংরক্ষণে ডিজিটাল প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। পরীক্ষার কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণের আগপর্যন্ত প্রশ্নপত্রে কেউ হাত দিলে বা প্রশ্নপত্র বহন করা ট্রাঙ্কের তালায় কেউ স্পর্শ করলে সেটা মনিটরিং কমিটির চোখে ধরা পড়বে।

মন্ত্রী আরো জানান, পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র তৈরি, পরীক্ষা অনুষ্ঠান, খাতা মূল্যায়ন ও ফল প্রকাশের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে পর্যবেক্ষণ করার জন্য বিশেষজ্ঞ আরেকটি কমিটি রয়েছে।

নাসিম জানান, আগামী ৬ অক্টোবর মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় অংশ নিতে আবেদন ফরম পূরণ করেছেন ৮২ হাজার ৮৫৬ জন। মোট ২০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকায় পাঁচটি ও অন্যগুলো ঢাকার বাইরে। পরীক্ষায় নয় হাজার ৩৪৩টি আসনের মধ্যে সরকারি মেডিকেলে তিন হাজার ৩১৮টি ও প্রাইভেট মেডিকেলে ছয় হাজার ২৫টি।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, সুস্থ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

সংবাদ সম্মেলনের আগে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ও পরীক্ষা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা