,

স্বামী বাজার করতে পারে না, যা করলেন স্ত্রী

news-image

নিউজ ডেস্ক : বাজারের যাওয়ার সময় স্বামীকে প্রয়োজনীয় জিনিসের একটি তালিকা ধরিয়ে দিয়েছিলেন ইরা গোলবাকর (২৯) নামের ভারতীয় এক নারী। কোন সবজি কীভাবে বাছাই করতে হবে তার উপায় বর্ণণা করেছেন।

সেই তালিকাটাই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
পেশায় আইটি বিশেষজ্ঞ ইরার স্বামী গৌরব নাকি খুব ভালো বাজার করতে পারেন না। পরামর্শ দিতে দিতে ক্লান্ত হয়ে শেষে লম্বা তালিকাটি ধরিয়ে দেন। গত ২৩ সেপ্টেম্বর তালিকাটির ছবি তুলে টুইটারে পোস্ট করেন ইরা। সঙ্গে লিখেন, এটা গত সপ্তাহে আমার স্বামীকে দিয়েছিলাম! আপনারাও এ তালিকা অনুসরণ করতে পারেন। অনেকেই পরে তালিকাটির ব্যাখ্যা চেয়েছিলেন। টুইটারে তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

বিবিসিকে ইরা বলেন, তিন বছর আগে আমার সঙ্গে গৌরবের বিয়ে হয়। বিয়ের পর আমরা ঘরের কাজ ভাগ করে নিই। সে বলেছে রান্না করবে। কিন্তু পরে আবিষ্কার করলাম সে রান্নার কিছুই জানে না। বাজার করতে পাঠালাম। একাধিকবার নিম্নমানের-পঁচা জিনিস নিয়ে এসেছে। বুঝেছি গৌরভের অনভিজ্ঞতার সুযোগ নিচ্ছে বিক্রেতারা। এ নিয়ে ঝগড়াও হয়েছে আমাদের। পরে জিনিসপত্রের বর্ণনাসহ একটা তালিকা ধরিয়ে দিলাম এবং এটা বেশ কাজে দিয়েছে।

স্ত্রী ইরার নির্দেশনা পেয়ে গৌরবও খুশি। বললেন, এখন আর আমার ভুল করার সম্ভাবনা নেই। কিছু উল্টাপাল্টা হয়ে গেলে বলে কই তুমি তো এটা লিখে দাওনি!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা