,

ম্যানসিটির টানা দ্বিতীয় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাcচে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলের দারুণ জয় পায় পেপ গার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হয়। বিরতির পরপরই ম্যানচেস্টার সিটিকে এগিয়ে নেন কেভিন ডি ব্রুইন। ৪৮তম মিনিটে ডেভিড সিলভার সঙ্গে বল দেয়া-নেয়া করে দারুণ ফিনিশিংয়ে সিটিকে এগিয়ে নেন এই বেলজিয়ান মিডফিল্ডার।

৭২তম মিনিটে ম্যানচেস্টার সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এরিক ব্রুককে (১৭৭) স্পর্শ করার সুযোগ হাতছাড়া করেন সার্জিও আগুয়েরো। এই আর্জেন্টাইন তারকার নেয়া পেনাল্টি কিক রুখে দেন শাখতার গোলরক্ষক অ্যান্ড্রি পায়াতোভ।

তবে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা রাহিম স্টারলিংয়ের শেষ মুহূর্তের গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। ৯০তম মিনিটের সতীর্থের পাস ধরে দারুণ ফিনিশিংয়ে গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন স্টারলিং।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ফেয়েনোর্ডকে পরাজিত করা ম্যানচেস্টার সিটি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা সপ্তম ম্যাচে জয় পেল। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের হোম ম্যাচে এই নিয়ে টানা ১০ ম্যাচে অপরাজিত রইল সিটিজেনরা।

এফ গ্রুপের দিনের অপর ম্যাচে ফেয়েনোর্ডকে ৩-১ গোলে পরাজিত করেছে নাপোলি। দুই ম্যাচ থেকে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে ম্যানসিটি শীর্ষে রয়েছে। সমান তিন পয়েন্ট করে নিয়ে শাখতার ও নাপোলি যথাক্রমে দুই ও তিন নম্বরে রয়েছে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাcচে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলের দারুণ জয় পায় পেপ গার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হয়। বিরতির পরপরই ম্যানচেস্টার সিটিকে এগিয়ে নেন কেভিন ডি ব্রুইন। ৪৮তম মিনিটে ডেভিড সিলভার সঙ্গে বল দেয়া-নেয়া করে দারুণ ফিনিশিংয়ে সিটিকে এগিয়ে নেন এই বেলজিয়ান মিডফিল্ডার।

৭২তম মিনিটে ম্যানচেস্টার সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এরিক ব্রুককে (১৭৭) স্পর্শ করার সুযোগ হাতছাড়া করেন সার্জিও আগুয়েরো। এই আর্জেন্টাইন তারকার নেয়া পেনাল্টি কিক রুখে দেন শাখতার গোলরক্ষক অ্যান্ড্রি পায়াতোভ।

তবে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা রাহিম স্টারলিংয়ের শেষ মুহূর্তের গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। ৯০তম মিনিটের সতীর্থের পাস ধরে দারুণ ফিনিশিংয়ে গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন স্টারলিং।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ফেয়েনোর্ডকে পরাজিত করা ম্যানচেস্টার সিটি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা সপ্তম ম্যাচে জয় পেল। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের হোম ম্যাচে এই নিয়ে টানা ১০ ম্যাচে অপরাজিত রইল সিটিজেনরা।

এফ গ্রুপের দিনের অপর ম্যাচে ফেয়েনোর্ডকে ৩-১ গোলে পরাজিত করেছে নাপোলি। দুই ম্যাচ থেকে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে ম্যানসিটি শীর্ষে রয়েছে। সমান তিন পয়েন্ট করে নিয়ে শাখতার ও নাপোলি যথাক্রমে দুই ও তিন নম্বরে রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের