,

রোহিঙ্গাদের জন্য এবার ত্রাণ পাঠাল চীন

news-image

নিউজ ডেস্ক : সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য এবার ত্রাণ পাঠিয়েছে চীন। চীন সরকারের ৫৭ টন ত্রাণ নিয়ে একটি কার্গো ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বুধবার সকাল সাড়ে ৮টায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানের হাতে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করেন চীন দূতাবাসের কর্মকর্তা জং জিয়াজু। এই ৫৭ টনের মধ্যে সবমিলিয়ে ২২০০ পিস ত্রাণসামগ্রী রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান জানান, রোহিঙ্গা শরণার্থীদের জন্য চীন সরকারের পাঠানো ত্রাণসামগ্রী নিয়ে প্রথম ফ্লাইট এসেছে। বৃহস্পতিবার চীনের ত্রাণসামগ্রী নিয়ে আরো একটি ফ্লাইট আসার কথা রয়েছে। এসব ত্রাণসামগ্রী কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। সেখান থেকে রোহিঙ্গা শরণার্থীদের হাতে যাবে এসব ত্রাণসামগ্রী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের