,

হঠাৎ অসুস্থ হয়ে এরশাদ রংপুর সিএমএইচে ভর্তি

news-image

রংপুর প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এই বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা।তিনি জানান, নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবন পল্লী নিবাসে মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন এরশাদ। গ্যাস্ট্রিকসহ নানা সমস্যা দেখা দিলে তাকে রংপুর সিএমএইচে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর চার দিনের সফরে ঢাকা থেকে রংপুরে আসেন জাপা চেয়ারম্যান। নিজ নির্বাচনী এলাকা রংপুর ৩ আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগ এবং সিটি করপোরেশনের নির্বাচনে জাপা প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তাফার পক্ষে নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তার। আজ বুধবার নগরীর দুটি স্থানে তার নির্বাচনী সভা করার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে