,

প্রতিবন্ধীদের সহায়ক হবে রোবটিক অঙ্গ

news-image

প্রযুক্তি ডেস্ক : কোনো কারণে হাত পায়ের মতো গুরুত্বপূর্ণ প্রত্যঙ্গ কাটা পড়লে কিংবা প্যারালাইসিস হলে বাকি জীবন ‘প্রতিবন্ধী’ হয়ে কাটাতে হয়। বেশিরভাগ সময় নির্ভর করতে হয় আপনজনদের উপর। কিন্তু বিজ্ঞানীরা এই পরিস্থিতি থেকে উদ্ধারের উপায় বের করেছেন বলে জানিয়েছেন। তারা এমন এক ধরনের রোবটিক হাত তৈরি করেছেন যা অনেকটা মানুষের প্রাকৃতিক অঙ্গের মতো অনুভূতি গ্রহণ ও সাড়া দিতে সক্ষম।

প্রখ্যাত বায়ো ইঞ্জিনিয়ার রবার্ট গোয়ান্ট বলেছেন, কোনো একটি প্রত্যঙ্গ যদি শরীর থেকে বাদও পড়ে কিংবা প্যারালাইজড হয়ে যায় তবুও মস্তিস্ক ওই প্রত্যঙ্গের তথ্য সঞ্চয় করে রাখে। এমনকি কোনো প্রত্যঙ্গের ইনজুরির পরেও মস্তিস্ক সেই কথা ভুলে যায় না। একারণে কৃত্রিম অঙ্গ এবং ব্রেনের মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব হচ্ছে। ইউনিভার্সিটি অব পিটসবার্গে রোবটিক প্রত্যঙ্গ নিয়ে গবেষণা চলছে। এগুলো দিয়ে মস্তিস্কের সঙ্গে আসল প্রত্যঙ্গের মধ্যে সুন্দরভাবে যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে। মস্তিস্ক এই প্রত্যঙ্গকে আসল হিসেবে ধরে নিয়ে সাড়া দিচ্ছে। নাথান কোপল্যান্ড নামের একজন রোগীর উপর পরীক্ষা নিরীক্ষা করছেন বিজ্ঞানীরা। তার বুক থেকে পা পর্যন্ত প্যারালাইজড।

গবেষক দল তার মস্তিস্কে একগুচ্ছ সেন্সর স্থাপন করে সেগুলোর সঙ্গে রোবটিক হাত পায়ের যোগাযোগ স্থাপন করেন। পরীক্ষা চলাকালীন সময় কোপল্যান্ডের মস্তিস্ক মোটামুটি যোগাযোগ স্থাপন করতে পারত রোবটিক প্রত্যঙ্গের সঙ্গে। কিন্তু বর্তমানে তিনি প্রায় শতকরা ৮৫ ভাগ ক্ষেত্রে সঠিকভাবে সাড়া দিতে পারছেন। সূত্র :ন্যাশনাল জিওগ্রাফিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে