,

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সফল অস্ত্রোপচার

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়েছে। প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।

২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় অস্ত্রোপচার হয় বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তার প্রেসসচিব ইহসানুল করিম ।

যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং গলব্লাডারে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

এ সময় প্রধানমন্ত্রীর পাশে তার ছোট বোন শেখ রেহানা এবং ছেলে সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন।

অস্ত্রোপচার শেষে একদিন পর প্রধানমন্ত্রীকে বাসায় নেয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে চিকিৎসকের পরার্মশ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন।

প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আগামী ৫ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা