,

রোনালদোর জোড়া গোলে রিয়ালের স্বস্তি

news-image

 

স্পোর্টস ডেস্ক :মাদ্রিদের হয়ে এটি তার ৪০০তম ম্যাচ, আর ইউরোপিয়ান প্রতিযোগিতায় ১৫০তম। ক্রিস্টিয়ানো রোনালদো দুটি মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখলেন জোড়া গোল করে।

লা লিগায় দুই ম্যাচে গোল শূন্যতার পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোল পেলেন গ্যারেথ বেলও। আক্রমণভাগের দুই তারকার নৈপুণ্যে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ৩-১ গোলের প্রথম জয় তুলে নেয় রিয়াল।

বুধবার রাতে ম্যাচের প্রথমার্ধে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন বেল। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন রোনালদো। ডর্টমুন্ডের হয়ে পিয়েরে-এমেরিক অবামেয়াং একটি গোল শোধও করেছেন দ্বিতীয়ার্ধেই।

 

এবারের চ্যাম্পিয়নস লিগে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ জিতল প্রথম দুই ম্যাচেই। দুই ম্যাচেই জোড়া গোল করলেন রোনালদো। রিয়ালের ঠিক উল্টোটা ডর্টমুন্ডের। তারা হারল প্রথম দুই ম্যাচেই!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা