সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম যার যার, উৎসব সকলের : হর্ষ বর্ধন শ্রিংলা

news-image

বাগেরহাট প্রতিনিধি : ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটা সব সম্প্রদায়ের মানুষ উৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শেখ হাসিনার সরকার এই উৎসবকে গুরুত্ব দিয়ে থাকেন।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের শিকদার বাড়ির পূজা মণ্ডপে ষষ্ঠিপূজার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে এটা আমার দ্বিতীয় উৎসব। তবে ঢাকার বাইরে কোন দূর্গা উৎসবে আসা এটাই আমার প্রথম। বাগেরহাটের শিকদার বাড়ির দুর্গা উৎসবে আসতে পেরে আমি আনন্দিত।শারদীয় দুর্গাপূজা ভারতে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ভারতের মত বাংলাদেশেও শান্তিপূর্ণভাবে পূজা উৎযাপিত হতে দেখে আমি খুশি। এই উৎসব বাংলাদেশেও বড় উৎসব।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়- সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রণালয়- সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লা, সংরক্ষিত মহিলা আসনের এমপি হ্যাপি বড়াল, আশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সাইফুল ইসলাম ভূঁইয়া, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, খুলনা জেলা পুলিশ সুপার নিজামুল হক মোল্লা, বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, ভারতীয় দূতাবাসের প্রথম সচিব রাজেশ উকে, বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়। এসময় বাগেরহাট জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১টায় হেলিকপ্টারে করে শিকদারবাড়ী পূজা মণ্ডপে পৌঁছান হর্ষ বর্ধন শ্রিংলা। বিকেল সাড়ে ৫টায় তিনি ঢাকায় উদ্যোশ্যে রওনা হন। বাগেরহাটের শিকদার বাড়িতে ৬৫১টি প্রতিমা নিয়ে দেশের সবচেয়ে শারদীয় দূর্গাপূজা শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা