,

গাড়ি কিনতে ৩০ লাখ টাকা করে ঋণ পাচ্ছেন ১৫শ উপসচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : অগ্রাধিকার ভিত্তিতে গাড়ির সুবিধা পেতে যাচ্ছেন এক হাজার ৪৭৯ জন উপসচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তা। গাড়ি কিনতে তাদের সুদমুক্ত ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার। একই সঙ্গে গাড়ি ব্যবহারে প্রতিমাসে ৫০ হাজার টাকা করে পাবেন তারা। আগ্রহী কর্মকর্তারা আগামী অক্টোবর মাস থেকে সুযোগ নিতে পারবেন।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের সুপারিশে প্রধানমন্ত্রী কার্যালয় হতে এটি অনুমোদন দেয়া হয়েছে। এ প্রেক্ষিতে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন শাখা থেকে এ সংক্রান্ত ‘প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত বিশেষ অগ্রিম এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা-২০১৭ (সংশোধিত)’ জারি করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, সচিব, বিসিএস (ইকোনমিক) ক্যাডারের যুগ্ম প্রধান বা তদূর্ধ্ব কর্মকর্তা, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং) থেকে তদূর্ধ্ব কর্মকর্তারা এ সুবিধা পাবেন। তবে উল্লিখিত পদসমূহে চুক্তিতে বা প্রেষণে নিয়োজিতরা এ সুবিধা পাবেন না।

বর্তমানে শুধু যুগ্মসচিব, অতিরিক্ত সচিব পর্যায়ে এ সুবিধা বিদ্যমান রয়েছে। নতুন সংশোধনের ফলে প্রায় এক হাজার ৪৭৯ জন উপসচিব এ সুবিধার আওতায় আসবেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের