,

যুক্তরাষ্ট্রে থেকেও অফিসের কাজ করছেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে (ইউএনজিএ) যোগদান উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় তাঁর অফিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং ডিজিটাল মাধ্যমে জরুরি ফাইল ছেড়ে দিচ্ছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মঙ্গলবার জানান, ‘বর্তমানে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থান করছেন। তিনি সেখান থেকে ঢাকায় তাঁর অফিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। গত দুইদিনে প্রধানমন্ত্রী ১৬টি জরুরি ফাইল ডিজিটাল মাধ্যমে রিলিজ করেছেন।’

ইহসানুল করিম আরো বলেন, প্রধানমন্ত্রী এর আগে তাঁর যুক্তরাষ্ট্রে অবস্থানকালে জরুরি সকল ফাইল তাঁর কাছে পাঠানোর জন্য তাঁর অফিসকে নির্দেশনা দিয়েছিলেন। নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ফাইল ই-মেইলে প্রধানমন্ত্রীর কাছে পাঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের ডিজিটালাইজেশন উদ্যোগের ফলে এটি সম্ভব হয়েছে।

শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদানের পরে শুক্রবার বিকেলে নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছান। এক সপ্তাহ ওয়াশিংটনে অবস্থানের পরে ২৯ সেপ্টেম্বর তিনি স্বদেশের উদ্দেশে রওয়ানা দেবেন। তিনি লন্ডন হয়ে ২ অক্টোবর দেশে ফিরবেন। এরআগে শেখ হাসিনা ইউএনজিএ’র ৭২তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা