,

চ্যাম্পিয়ন হতে সেই ভারতকে দরকার বাংলাদেশের!

news-image

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলে ভারতের বিপক্ষে ৩-৪ গোলে অবিস্মরণীয় জয়ে শুরু বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়। টানা দুই জয়ের পর শিরোপা জয়ের সুবাতাস পেতে শুরু করে বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচে গতকাল বর্তমান চ্যাম্পিয়ন নেপালের বিপক্ষে ২-১ গোলের হারই বদলে দিয়েছে সমীকরণ।

বাংলাদেশের সামনে এখনো ভালোভাবেই রয়েছে শিরোপা জয়ের হাতছানি। এ ক্ষেত্রে আগামীকাল শেষ ম্যাচে নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে হবে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও। বাংলাদেশের সমীকরণটা এখন এমন: শেষ ম্যাচে বাংলাদেশকে জিততে হবে ভুটানের বিপক্ষে। আর নেপালকে হারতে হবে ভারতের কাছে। যে ভারতকে হারিয়ে বাংলাদেশের শুরু, এখন তাদের সহযোগিতা দরকার। অবশ্য নেপাল-ভারত ম্যাচটি ড্র হলেও বাংলাদেশ জিতলেই চ্যাম্পিয়ন। আবার বাংলাদেশও যদি ড্র করে, নেপাল-ভারত ম্যাচও যদি ড্র হয়, তাহলে বাংলাদেশের শিরোপা জয়ের আশা শেষ হয়ে যাবে।

শেষ মুহূর্তে শ্রীলঙ্কা নাম প্রত্যাহার করায় পাঁচ জাতি টুর্নামেন্ট হচ্ছে লিগ ভিত্তিতে। মালদ্বীপ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশসহ অন্য চারটি দলের সামনেই খোলা আছে চ্যাম্পিয়ন হওয়ার পথ। তিন ম্যাচ শেষে চার দলের পয়েন্টই সমান ৬। এ কারণে সমীকরণ একটু জটিল। নিয়ম অনুযায়ী পয়েন্ট সমান হলে প্রথমে মুখোমুখি লড়াইয়ের হিসাব ধরা হবে। সেখানেও সমতা থাকলে তখন দেখা হবে গোল ব্যবধান। মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ ভারতের বিপক্ষে এগিয়ে আছে, আবার নেপালের বিপক্ষে আছে পিছিয়ে।

ফলে টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচে ড্র বাংলাদেশের জন্য সুখকর কিছু হবে না। প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে স্বাগতিক ভুটানের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও ভারত। বাংলাদেশ ভুটানকে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখুক। পরের ম্যাচে নেপাল না জিতলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন। ভুটানকে হারিয়ে পুরো বাংলাদেশ দল যে ভারতের সবচেয়ে বড় সমর্থক বনে যাবে, তাতে কোনো সন্দেহ নেই!

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে