,

কর্মকর্তা-মজুতদার ‘সম্পর্ক’ অনুসন্ধান করবে দুদক

news-image

নিজস্ব প্রতিবেদক : খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনৈতিক যোগসাজশ করে কিছু খাদ্যদ্রব্য মজুতদারি প্রতিষ্ঠান মজুত করেছে। এসব ক্ষেত্রে খাদ্য বিভাগের কর্মকর্তারা ঘুষ-দুর্নীতির মাধ্যমে অনৈতিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ এসেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। এসব অভিযোগের বিষয়ে দুদক পূর্ণাঙ্গ তদন্ত করবে।

আজ মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভায় এসব কথা বলেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দুর্নীতিমুক্ত সরকারি সেবা: দুর্নীতির অভিযোগের প্রকৃতি’ শিরোনামের ওই আলোচনা সভায় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙামাটির জেলা প্রশাসক মানযারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় দুদক সচিব শামসুল আরেফিনসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এর আগে রাঙামাটিতে দুদকের নিজস্ব চার তলা ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওই সভায় দুদক চেয়ারম্যান বলেন, কিছু সরকারি কর্মকর্তা ও অবৈধভাবে খাদ্য সামগ্রী মজুতদার ব্যবসায়ীর মধ্যে ঘুষ-দুর্নীতির মতো অনৈতিক সম্পর্কের কারণে চালসহ খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এভাবে জনগণের পকেটের টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজই সিদ্ধান্ত হয়েছে যে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মজুতদারদের অবৈধ সম্পর্কের অভিযোগগুলো অনুসন্ধান করা হবে। এই অবৈধ মজুতদারির সঙ্গে যে বা যারা সংশ্লিষ্ট থাকবেন তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

জেলা পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে ইকবাল মাহমুদ বলেন, ‘আপনারা সরকারি পরিষেবা প্রদানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য অনেকেই কমিশনে আপনাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি কিংবা হয়রানি অভিযোগ করছেন। সরকারি কর্মকর্তাদের মনে রাখতে হবে জনগণকে প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে নির্দিষ্ট টাইম ফ্রেমে সেবা দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে এবং কোনো প্রকার দুর্নীতি হলে দুদক আইনানুগ ব্যবস্থা নেবে। কমিশনের এসব কার্যক্রমের ফলে আপনাদের অনেককে বিব্রত হতে হবে। তাই আমার অনুরোধ থাকবে, নিজেদের আত্মমর্যাদা রক্ষায় অবশ্যই নিজেকে ঘুষ-দুর্নীতিমুক্ত রেখে দায়িত্ব পালন করবেন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে