,

মিয়ানমার সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

অক্টোবরের প্রথম সপ্তাহে মিয়ানমার সফরের কথা থাকলেও রোহিঙ্গা পরিস্থিতির কারণে তা অনিশ্চিত হয়ে পড়েছে। এখন সফর হবে কি না তা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

আপনার মিয়ানমার সফরের কথা শোনা যাচ্ছে, কবে যাচ্ছেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এটা সত্যি যে মিয়ানমার সরকার আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এর আগে মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টা এসেছিলেন। তিনি আমাদের অনুরোধ করে গিয়েছিলেন মিয়ানমার যেতে। আমরা দিনক্ষণও ঠিক করেছিলাম যে, অক্টোবরের প্রথম সপ্তাহে যাব। আমরা তাদেরকে জানিয়েও দিয়েছিলাম। কিন্তু এর আগেই ঘটনাটির (রোহিঙ্গা নির্যাতন) সৃষ্টি হয়েছে। এজন্য আমরা চিন্তা করছি সফর নিয়ে কী করা যায়। প্রধানমন্ত্রী এবং পরারাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। কখন যাব, যাব কি না সেই সিদ্ধান্ত নেব।’

-নিজস্ব প্রতিবেদক

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা