,

জুভেন্টাস প্রেসিডেন্ট এক বছর নিষিদ্ধ

news-image

স্পোর্টস ডেস্ক : জুভেন্টাস প্রেসিডেন্ট আন্দ্রে আগনেলি এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। মাফিয়াদের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন সমর্থকগোষ্ঠীর কাছে ম্যাচ টিকিট বিক্রিরে কারণে ইতালিয়ান ফুটবল ফেডারেশন তাকে এই নিষেধাজ্ঞা দেয়।

নিষেধাজ্ঞার পাশপাশি জরিমানাও গুনতে হচ্ছে ৪১ বছর বয়সী আগনেলিকে। ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে তাকে। একই ঘটনায় জুভেন্টাসকে ৩ লাখ ইউরো জরিমানা করা হয়। পাশাপাশি ক্লাবের অপর তিন কর্মকর্তাকেও এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

জুভেন্টাসের ‘আলট্রাস’ নামক সমর্থকগোষ্ঠীর কাছে ম্যাচ টিকিট বিক্রি করে আগনেলির বিরুদ্ধে মোটা অঙ্কের অর্থ লাভের অভিযোগ ওঠে। এই সমর্থকগোষ্ঠীর সঙ্গে মাফিয়াদের সংশ্লিষ্টতা রয়েছে বলে অকাট্য প্রমাণ রয়েছে। অবশ্য শাস্তির বিরুদ্ধে আগনেলি ও জুভেন্টাস আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের শুনানিতে প্রসিকিউটর গুইসেটে প্যাকোরারো জুভেন্টাস প্রেসিডেন্টকে ৩০ মাস নিষিদ্ধ করার পাশাপাশি ৫০ হাজার ইউরো জরিমানা করার দাবি জানান। একইসঙ্গে সমর্থক ছাড়াই জুভেন্টাসকে দুটি ম্যাচ খেলার নির্দেশ দেয়ার দাবি জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা