,

৮ ফুট লম্বা অজগরের সিটিস্ক্যান

news-image
অবাক হলেও সত্য, সাপের সিটি স্ক্যানের মতো ঘটনা প্রথমবার ঘটলো ভারতে! দীর্ঘ ৮ ফুট লম্বা একটি আহত অজগরের সিটি স্ক্যান করা হলো ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালে। স্নেক হেলপলাইন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সিটি স্ক্যান করা হয়।
কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যানকে সংক্ষেপে সিটি স্ক্যান বলা হয়। এটি এক প্রকার এক্স-রে। ক্যান্সার বা টিউমার নির্ণয়, মস্তিষ্কের রোগ বা মস্তিষ্কে রক্তক্ষরণ, হৃদযন্ত্রের কোনো রোগসহ নানা ধরনের রোগ শনাক্তকরণে সিটি স্ক্যান করা হয়ে থাকে।
জানা গেছে, ৪ দিন আগে আহত অজগরটিকে উদ্ধার করা হয় ভুবনেশ্বর থেকে ১৩০ কিলোমিটার দূরে কেওনঝড় জেলার আনন্দপুর এলাকা থেকে। চিকিৎসার জন্য সেটিকে প্রথমে ওড়িশা কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন বিভাগের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্নেক হেলপলাইনের সদস্যরা।
বার্মিজ অজগরটির জখম সম্পর্কে বিস্তারিত জানতে চিকিৎসকরা প্রথমে এক্স-রে করেন কিন্তু খুব বেশি কিছু জানতে পারেননি। এরপর সিদ্ধান্ত হয় সিটি স্ক্যানের। ভারতে অজগরের সিটি স্ক্যানের ক্ষেত্রে এটি প্রথম ঘটনা।
সরকারি হাসপাতালে অজগরের সিটি স্ক্যান করানোর কোনো নিয়ম না থাকায় তারা বাধ্য হন বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে। প্রথমে রাজি না হলেও অনেকে বোঝানোর পর শেষ পর্যন্ত অজগরের সিটি স্ক্যানের জন্য রাজি করা হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। সিটি স্ক্যান থেকে জানা যায়, মাথাসহ শরীরের ভেতরে বেশ কিছু জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে অজগরটি। এনডিটিভি

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে