,

মধ্যপ্রাচ্যে বাংলাদেশি ছবির বাজার, যাচ্ছে নবাব ও ঢাকা অ্যাটাক

news-image

প্রবাসী বাংলাদেশিদের কাছে ঢাকাই ছবির কদর অনেক। বিদেশের মাটিতে বসে নিজের দেশের সিনেমা দেখতে চান তারা। টিভিগুলোতে সিনেমা প্রচার হলে আগ্রহ নিয়েই বসেন। তবে প্রেক্ষাগৃহে গিয়ে দেশের ছবি দেখার সুযোগ খুব একটা পান না। সেই আক্ষেপ শেষ হতে চলল। বিশেষ করে মধ্যপ্রাচ্যে বসবাসরত বাঙালিরা হলে গিয়ে দেখতে পারবেন ছবিগুলো।

কানাডিয়ান প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো’র হাত ধরে মধ্যপ্রাচ্যের আরব আমিরাত, ওমান, দুবাই প্রভৃতি দেশে নিয়মিতিই চলছে বাংলাদেশের ছবি, যেগুলো সদ্য দেশে মুক্তি পেয়েছে। এটি কোনো উৎসব উপলক্ষে নয়। শতভাগ ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেই দেখানো হচ্ছে বাংলাদেশি ছবি। যার ফলে মধ্যপ্রাচ্যে বিস্তৃত হবে দেশীয় সিনেমার বাজার।

এই আয়োজনের প্রথম কিস্তিতেই মুক্তি পেয়েছিল প্রেমী ও প্রেমী এবং পরবাসিনী। এবার আগামী ৬ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের সবচেয়ে ব্যবসাসফল ও দর্শকপ্রিয় ছবি ‘নবাব’। আরব আমিরাত ও ওমানে মুক্তি পাচ্ছে শাকিব-শুভশ্রী জুটির এই ছবিটি। এরপর ২০ অক্টোবর মুক্তি পাবে বহুল আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’।

মধ্যপ্রাচ্যের এই দুই দেশে ছবি দুটি মুক্তি দিচ্ছে স্বপ্ন স্কেয়ারক্রো। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ অপারেশনসের চিফ এক্সিকিউটিভ সৈকত সালাউদ্দিন। তিনি জানান, ‘বাংলা ছবিকে বিশ্ব বাজারে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ শুরু করেছে স্বপ্ন স্কেয়ারক্রো। প্রথমবারের সাফল্যের পর আগামী অক্টোবর মাসে আরব আমিরাত আর ওমানজুড়ে মুক্তি পাবে বাংলাদেশের আরও দুটি ছবি। এভাবে নিয়মিত প্রদর্শিত হবে বাংলা ছবি।’

‘নবাব’ ও ‘ঢাকা অ্যাটাক’র পর ক্রমান্বয়ে মুক্তির তালিকায় রয়েছে ডুব, হালদা ও স্বপ্নজাল ছবি- জানালেন সৈকত সালাউদ্দিন। স্বপ্ন স্কেয়ারক্রো’র এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চলচ্চিত্র সমালোচকরা। তারা বলছেন, দেশের চলচ্চিত্র বাজার ছোট হলেও বিদেশের মাটিতে বাংলাদেশের ছবির বাজার গড়বে এবার। দেশের ছবিকে আন্তর্জাতিকভাবে রিপ্রেজন্ট করার এই কাজটি নিঃসন্দেহে প্রশংসীয়।

ছবিগুলো দেখা যাবে আরব আমিরাতের দুবাই শহরের দেইরা সিটি সেন্টারে অবস্থিত ভক্স সিনেমা হল, আবুধাবির মেরিনা মলের ভক্স সিনেমা হলে। ওমানে দেখা যাবে মাস্কাটের রুই/আজাইবা সিটি সিনেমা হল, সোহার শহরের সোহার সিটি সিনেমা হল ও সুর শহরের সুর সিটি সিনেমা হলে।

যৌথ প্রযোজনায় নির্মিত ‘নবাব’ এ অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, কলকাতার অভিনেত্রী শুভশ্রী, অমিত হাসান, সব্যসাচী, রজতাভ দত্ত, খরাজ মুখার্জি প্রমুখ। জয়দীপ মুখার্জী পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। গেল রোজার ঈদে ছবিটি বাংলাদেশে মুক্তি পায়।

অন্যদিকে আগামী ২০ অক্টোবর ঢাকায় মুক্তি পেতে যাচ্ছে ঢাকা অ্যাটাক। নির্মাতা দিপংকর দীপন পরিচালিত এই ছবিতে আরিফিন শুভ ছাড়াও অভিনয় করছেন মাহিয়া মাহী, এ বি এম সুমন, আফজাল হোসেন, নওশাবা, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে