,

কক্সবাজারে পরিবহনে ছবিসহ পরিচয়পত্র যাচাইয়ের নির্দেশ

news-image

রোহিঙ্গাদের সারাদেশে ছড়িয়ে পড়া ঠেকাতে যাত্রীদের পরিচয়পত্র যাচাই করার জন্য কক্সবাজারের সকল বাস ও পরিবহন মালিকদের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সোমবার গণমাধ্যমকে বলেন, আমরা কক্সবাজারে তাদের আশ্রয় শিবির থেকে বেরিয়ে যাওয়া ঠেকাতে চাইছি। ওই এলাকায় যে কোনো ধরনের পরিবহনের যাত্রীকে অবশ্যই ছবিসহ জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। নগরীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী চেকপয়েন্ট বসিয়েছে।

এর আগে, পুলিশের আইজি এ কে এম শহীদুল হক জানান, ২৫ আগস্ট মিয়ানমার থেকে বাংলাদেশে নতুন করে জনস্রোত শুরু হওয়ার পর দেশের বিভিন্ন স্থান থেকে দুই শতাধিক রোহিঙ্গাকে আটক করে কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবিরে ফেরত পাঠানো হয়েছে।

১৪ সেপ্টেম্বর পুলিশ মানিকগঞ্জ থেকে ২০ রোহিঙ্গাকে আটক করে কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠিয়েছে।

পুলিশ সদরদপ্তরের এই কর্মকর্তা জানান, ১০ সেপ্টেম্বর পুলিশের সদর দপ্তর থেকে রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রামের এসপিদের কাছে একটি নির্দেশনা জারি করা হয়। এরা হচ্ছেন বিশেষ শাখার (এসবি) এআইজি, র‌্যাবের ডিজি ও সিএমপি কমিশনার।

রোহিঙ্গারা যেন কক্সবাজার থেকে বেরিয়ে সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য তিন জেলার পুলিশের প্রধান কর্মকর্তাদের সড়ক, নৌ ও আকাশপথে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশও দেয়া হয়েছে।-তথ্যসূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা