বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫০ মিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় ব্যয়ের লক্ষ্যে বিশ্বব্যাংকের কাছে ২৫০ মিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ।

সোমবার সচিবালয়ে ‘দুর্যোগ ও মহামারি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি এবং বিশ্বব্যাংকের সহায়তা’ বিষয়ক এক সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী জাহিদ মালেক জানান, বাংলাদেশ অতীতে যেভাবে বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সফল হয়েছে, তেমনি এবারও রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা কাজেও সফল হবে।

তিনি বলেন, মহামারি ও দুর্যোগ মোকাবিলায় বিশ্বের যে ৭৫টি দেশকে বিশ্বব্যাংক সহযোগিতা করার জন্য তালিকাভূক্ত করেছে বাংলাদেশ তাদের অন্যতম। বিশ্বব্যাংকের গ্রেডিং অনুযায়ী মানদণ্ড পাঁচ পয়েন্ট অর্জন করার ক্ষেত্রে বাংলাদেশের গ্রেডিং বর্তমানে ২.৫। বর্তমান অবস্থান অনুযায়ী বাংলাদেশ বিশ্বব্যাংকের অনুদান পাওয়ার যোগ্য। তবে এই অর্থ সফলভাবে ব্যয় করতে হলে বাংলাদেশের প্রস্তুতিকে আরো এগিয়ে নিয়ে ৪ পয়েন্ট গ্রেডিংয়ে উন্নীত করতে হবে। দক্ষ জনবল সৃষ্টি, উন্নতমানের ল্যাবরেটরি স্থাপন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যবেক্ষণ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, প্রশিক্ষণের মান বৃদ্ধি ও যন্ত্রপাতির আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশকে সকল ধরনের মহামারি ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত করে তুলতে সরকার উদ্যোগ নিচ্ছে।

এ সময় তিনি রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা সহায়তা কার্যক্রমে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে বাংলাদেশের আবেদনকে সক্রিয়ভাবে বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করে বিশ্বব্যাংকের হিউম্যান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের মুকেশ চাওলা বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে খাদ্য, বাসস্থান ও চিকিৎসাসেবা প্রদানে বাংলাদেশ এখন পর্যন্ত সফলভাবে কাজ করছে।

তিনি বলেন, ভবিষ্যতে বড় ধরনের দুর্যোগ ও মহামারি মোকাবিলায় বাংলাদেশকে এখন থেকে প্রস্তুতি নেওয়ার কাজ শুরু করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. এম পারানিথরন রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা প্রদানে সরকারের সাফল্যের প্রশংসা করে বলেন, শেখ হাসিনার মানবিক দৃষ্টিভঙ্গি আজ সারা বিশ্বে প্রশংসিত। পাশাপাশি তার নির্দেশনায় এবং স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়কেন্দ্রে যে চিকিৎসাসেবা কার্যক্রম গ্রহণ করা হয়েছে তা বিরল। অনেক দেশই মাত্র দুই সপ্তাহের মধ্যে আসা এত বিপুল সংখ্যক শরণার্থীর স্বাস্থ্যসেবা প্রদানে এত দ্রুত পদক্ষেপ সফলভাবে নিতে পারেনি। প্রাণভয়ে পালিয়ে আসা ৫ লাখ রোহিঙ্গা শরণার্থীর স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমে বাংলাদেশ সরকারের সাথে অংশীদার হতে পেরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গর্বিত।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুন অর রশিদ, বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সিনিয়র হেলথ স্পেশালিস্ট বুশরা বিনতে আলমসহ মন্ত্রণালয়, বিশ্বব্যাংক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু