,

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ টেনি (২৭) নামে এক সস্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে পিপুলবাড়িয়া-বালিয়াডাঙ্গা মাঠে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ওসি শাহ দারা থান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- একটি সশস্ত্র দল সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে দৌলতপুর-কাতলামারী সড়কের পিপুলবাড়িয়া-বালিয়াডাঙ্গা মাঠে অবস্থান করছে। পরে দৌলতপুর থানার এসআই রহিমের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা সন্ত্রাসী টেনিকে সনাক্ত করেন। সে উপজেলার আড়িয়া ইউয়িনের ছাতারডাড়া গ্রামের আলম মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

বন্দুকযুদ্ধের এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটিম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে জানান ওসি শাহ দারা খান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা