,

অবশেষে পোড়ামন-টু’র নায়ক সিয়াম

news-image

বিনোদন ডেস্ক :প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করছেন ‘পোড়ামন-টু’ নামে সিনেমা। রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় নায়কের চরিত্রে চিত্রনায়ক রোশানের থাকার কথা থাকলেও তিনি এ সিনেমায় থাকছেন না বলে সম্প্রতি জানিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান।

সিনেমাটিতে কে নায়কের চরিত্রে অভিনয় করবেন এর সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারবেন ‘i phone 7+ 256GB Rose Pink Colour’। এমন কুইজের ঘোষণাও দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। এরপরই চলচ্চিত্রাঙ্গনসহ বিভিন্ন মাধ্যমে নাম উঠে আসে কয়েকজনের নাম। তবে রাইজিংবিডি গত ২০ সেপ্টেম্বর ‘পোড়ামন-টু’র নায়ক সিয়াম?’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। এরপর বেশ কিছু মিডিয়া খবরটি প্রকাশ করে।

 

আজ সোমবার জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে ‘পোড়ামন-টু’ সিনেমার নায়ক সিয়াম বলে ঘোষণা করেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। এ সময় কুইজের উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে একজনকে বিজয়ী ঘোষাণা করেন। কুইজ বিজয়ী হলেন আবু সুফিয়ান। তার হাতে i phone 7+ 256GB Rose Pink Colour’ তুলে দেন আব্দুল আজিজ।

এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে টেলিভিশন অভিনেতা সিয়ামের। গত ১২ মার্চ মেঘনা রিসোর্টে ‘পোড়ামন-টু’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা