,

চলচ্চিত্র ফোরামে আন্তর্জাতিক সম্পাদক মৌসুমী

news-image

 

বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত হন। এর কিছুদিন পরই পদ থেকে সরে দাঁড়ান তিনি।

এদিকে চলচ্চিত্রের নতুন সংগঠন ‘চলচ্চিত্র ফোরাম’ নামে নিবন্ধন করা হয়েছে। এতে মৌসুমীকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রাখা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এতে প্রযোজক নাসিরউদ্দিন দিলুকে সভাপতি ও নির্মাতা কাজী হায়াতকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করতে যাচ্ছে।

এছাড়া চিত্রনায়ক শাকিব খানকে কার্যনির্বাহী সদস্য পদে, কমল পাটেকরকে কোষাধ্যক্ষ পদে রাখা হয়েছে। এছাড়া প্রযোজক মোহাম্মদ হোসেন, আব্দুল আজিজ, অভিনেতা নাদের চৌধুরী, অভিনেতা ওমর সানি, অমিত হাসান, ববি, ইকবালসহ অনেকে এই সংগঠনের কার্যনির্বাহী পরিষদে থাকবেন। ২ অক্টোবর চলচ্চিত্র ফোরামের কমিটি ঘোষণা করা হবে বলে জানা যায়।

গত কয়েক মাস ধরেই ঢাকাই চলচ্চিত্রে অস্থিরতা বিরাজ করছে। গত ঈদুল ফিতরে চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত হয় চলচ্চিত্র পরিবার। চলচ্চিত্র পরিবার যৌথ প্রযোজনার সঠিক নিয়ম নীতির দাবিতে আন্দোলনেও নামে। এছাড়া বিভিন্ন কারণে শাকিব খানকে বয়কট ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজকে অবাঞ্চিত ঘোষণা করে চলচ্চিত্র পরিবার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা