,

রোনালদো-জর্জিনার ঘরে আসছে মেয়ে সন্তান

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো ও তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজের ঘরে যে নতুন অতিথি আসতে যাচ্ছে সেটি বেশ পুরনো খবর। তবে সেই সন্তান ছেলে হবে নাকি মেয়ে সেটি এতদিন অজানাই ছিল। ‘অনিচ্ছাকৃত’ ভুলের কারণে রোনালদোর অনাগত সন্তানের জেন্ডারও জানা গেছে। ছেলে নয়; মেয়ে সন্তানের বাবা হতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার।

রোনালদোর বান্ধবী জর্জিনা বাড়িতেই ‘সালসা’ ড্যান্স শিখছেন। নিজের প্রথম অনুশীলনের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন রদ্রিগেজ। সেই পোস্টের ক্যাপশনে রোনালদোর প্রেমিকা লেখেন, ‘ড্যান্সিং হৃদয়কে প্রফুল্লিত করে। সালসার প্রথম ট্রেনিংয়ের জন্য আমার শিক্ষক ব্যাসি এবং ডেইসিকে ধন্যবাদ। আমি অনেক আনন্দিত।’

জর্জিনার পোস্টে কমেন্ট করতে গিয়ে ‘অনাকাঙ্ক্ষিত’ভাবে অনাগত সন্তানের জেন্ডার প্রকাশ্যে আনেন তার সালসা-শিক্ষক। ব্যাসি লেখেন, ‘তোমাকে শেখাতে পারাটা আনন্দের। প্রথম ক্লাসে তুমি যে পারফর্ম করেছ তাতে আমরা আনন্দিত। তোমার গর্ভে যে শিশুটি রয়েছে সে ভালো নাচনেওয়ালী হবে।’
অবশ্য সেই কমেন্ট বেশিক্ষণ দেখা যায়নি। ব্যাসি কমেন্ট ডিলেট করে দিলেও রোনালদো-জর্জিনা জুটির অনাগত সন্তানের জেন্ডার জেনে যান অনেকেই।

এদিকে রোনালদোর বোন কেতিয়া আভেইরোও ভুল করে অনাগত সন্তানের জেন্ডার বলে দেন। ইনস্টাগ্রামে রোনালদোর দুই যমজ সন্তান ইভা ও মাতেও’র সঙ্গে পোস্ট করা ছবির ক্যাপশনে আভেইরো লেখেন, ‘আরেক রাজকন্যা আসছে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা