,

ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দল এবং টাইগার সমর্থকদের জন্য সুসংবাদই। পেশির চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তামিম ইকবাল। সোমবার দক্ষিণ আফ্রিকায় নেটে ব্যাটিং অনুশীলন করেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার।

বেনোনিতে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচের প্রথম দিনের শুরুতেই ব্যক্তিগত ৫ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তামিম। স্ক্যানের পর বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, পেশির চোটে পড়েছেন তামিম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে তামিমের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে সোমবার তিনি অনুশীলনে ফেরায় কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে টাইগার শিবিরে।

প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন কাঁধে চোট পাওয়া তামিমের ওপেনিং সঙ্গী সৌম্য সরকার অবশ্য এখনো বিশ্রামে রয়েছেন। পচেস্ট্রমের সেনওয়েস পার্কে অনুশীলনে তামিমমে নির্ভারই দেখাচ্ছিল। ব্যাটিং অনুশীলনে ডিফেন্স এবং ট্রেডমার্ক কাট করতে গিয়ে এই বাঁহাতি ব্যাটসম্যানকে কোনো অস্বস্তিতে ভুগতে দেখা যায়নি।

আগামী ২৮ সেপ্টেম্বর পচেস্ট্রমে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট। সাকিব আল হাসান বিশ্রামে থাকায় প্রোটিয়াদের বিপক্ষে সাফল্য পেতে তামিমের দিকেই তাকিয়ে আছে গোটা বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা