সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকার গ্যাংস্টার ‘আব্বাস’ নিরব

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের হিরো নিরবকে এর আগে দেখা গিয়েছে গ্যাংস্টার রুপে। গেম ও গেম রিটার্নস ছবিতে নিরবের লুক আলোচিত হয়েছিল। এবার এই অভিনেতা আসছেন পুরাতন ঢাকার ‘কিলার’ হিসেবে। ‘আব্বাস’ নামের ছবিটি পরিচালনা করছেন নির্মাতা সাইফ চন্দন। নাম ভূমিকায় অভিনয় করছেন নিরব। এই ছবিতে নিরবের বিপরীতে থাকছেন সোহানা সাবা। লাইভ টেকনোলজিসের ব্যানারে নির্মিত ছবিটিতে নিরব ও সাবা প্রথমবারের মতো জুটি বাঁধলেন।

পুরান ঢাকায় বেড়ে ওঠা আব্বাস একসময় এলাকার ত্রাস হিসেবে আবির্ভূত হয়। যদিও সে গুণ্ডা, মানুষের আতঙ্ক তবুও অজ্ঞাত কারণে পুরান ঢাকাবাসী ‘আব্বাস’কে ভালোবাসে। হয়তো আব্বাসের কারণেই ওই অঞ্চলে অন্য কোনো গ্রুপ সন্ত্রাসী কার্যকলাপ চালাতে পারে না। আব্বাসকে ‘কিলার’ হিসেবে ভাড়া করতে এসে প্রেমে পড়ে যায় ছবির নায়িকা চুটকি। এভাবেই ছবির কাহিনি এগিয়ে যায়।

এ বিষয়ে ছবির অভিনেতা নিরব বলেন, ‘আব্বাস’ ছবির গল্পটা থ্রিল ধরনের। আব্বাস একটা ত্রাসের নাম হলেও আব্বাসকে সবাই শ্রদ্ধাও করেও। খুবই মজার একটি গল্প। শুটিং হচ্ছে পুরাতন ঢাকায়। চেয়েছিলাম আমরা ছবির পুরো বিষয়টি গোপন রাখবো, টিজার প্রকাশ করে চমক দেবো। কিন্তু সেটা আর হলো কই? কীভাবে যেন সবাই যেন গেল।

নারিন্দা, ফরশাগঞ্জ, আরামবাগ, গোপীবাগসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় গত ২০ সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং চলছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা