,

সাংবাদিকদের প্রতি অনন্ত জলিলের কৃতজ্ঞতা প্রকাশ

news-image

বিনোদন ডেস্ক : সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন আলোচিত অভিনেতা অনন্ত জলিল। তার ইসলামী প্রচারণাগুলো সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ায় তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও খুব শিগগিরই তিনি একটি সংবাদ সম্মেলন করে অনলাইন সাংবাদিক, ইউটিউবার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করবেন বলে জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে অনন্ত জলিল লিখেছেন-

‘আসসালামু আলাইকুম,
সুপ্রিয় সাংবাদিক, মিডিয়াকর্মীসহ সকল শুভাকাঙ্খীর প্রতি আমার কৃতজ্ঞতা।
হঠাৎ করে আমি আপনাদের কেন কৃতজ্ঞতা প্রকাশ করছি, এ প্রশ্ন আপনাদের সকলের মনেই উদয় হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, আপনাদের সেই প্রশ্ন উত্তর এখনই পাবেন। আমি বেশ কিছুদিন ধরেই ইসলামী ধারায় জীবন-যাপন করার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করে যাচ্ছি। সাথে বিভিন্ন সময়, বিভিন্নভাবে, বিভিন্ন স্থানে ইসলাম প্রচারের উদ্দেশ্যে গিয়েছি। এছাড়াও সমাজসেবামূলক কাজ করার চেষ্টা করেছি। আর আমার এ ক্ষুদ্র চেষ্টা ও ইসলামের দাওয়াত দেওয়ার মুহূর্তগুলো দেশ ও বিদেশে প্রচার করে আরও অসংখ্য যুবক থেকে শুরু করে অনেককেই বেশি বেশি ইসলামের দাওয়াত দেওয়া ও সমাজসেবামূলক কাজ করার অনুপ্রেরণা পৌঁছে দিয়েছেন, তা আসলেই প্রশংসনীয়।
এ প্রশংসনীয় কাজের জন্য অনলাইন সাংবাদিক, ইউটিউব চ্যানেল, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও সকল শুভাকাঙ্খীদের প্রতি আমার অন্তরের অন্তস্থল থেকে জানাই চির কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ। হ্যাঁ বন্ধগণ, খুব শিগগিরই একটি সংবাদ সম্মেলন আয়োজন করে, বিশেষ করে অনলাইন সাংবাদিক, ইউটিউবার ও প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়াকে আমি ধন্যবাদ জ্ঞাপন করবো, ইনশাআল্লাহ্।
-অনন্ত জলিল। ’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা