,

‘ভোগ উইমেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ পেলেন যারা

news-image

বিনোদন ডেস্ক : রোববার ‘ভোগ ইন্ডিয়া’ তাদের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করে ‘ভোগ উইমেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০১৭’। জমকালো এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলিউডের প্রথম সারির সব তারকারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অনিল কাপুর, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, আনুশকা শর্মা, সোনম কাপুর, করণ জোহর, গৌরী খান, অর্জুন কাপুর, কৃতি স্যানন, রাধিকা আপ্তে, শ্বেতা বচ্চন নন্দা, টুইঙ্কেল খান্না, রাজকুমার রাও, নীতা আম্বানি, কিরণ রাও, আথিয়া শেঠি প্রমুখ। এতে পুরস্কার বিজয়ীদের মধ্যে ছিলেন-ঐশ্বরিয়া রাই বচ্চন, শাহরুখ খান, আনুশকা শর্মা, টুইঙ্কেল খান্না, সোনম কাপুর ও করণ জোহরের মতো তারকারা।

 

এর মধ্যে ঐশ্বরিয়া রাই বচ্চন পেয়েছেন ‘ভোগ ইনফ্লুয়েন্সার অব দ্য ডিকেড অ্যাওয়ার্ড’। শাহরুখ হাতে তুলেছেন ‘ভোগ এন্টারটেইনার অব দ্য ডিকেড অ্যাওয়ার্ড’। অন্যদিকে টুইঙ্কেল খান্না, করন জোহর পেয়েছেন যথাক্রমে ‘ভোগ অপিনিয়ন মেকার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ ও ‘ভোগ ম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’।

এছাড়া ‘ভোগ অ্যান্ড বিএমডাব্লিউ গেম চেঞ্জার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ জিতেছেন আনুশকা শর্মা। আর বলিউডের ফ্যাশনিস্টাখ্যাত সোনম কাপুর হাতে তুলেছেন ‘ভোগ অ্যান্ড আইডাব্লিউসি ফ্যাশন আইকন অ্যাওয়ার্ড’।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের