,

বাহুবলি নির্মাতার সঙ্গে প্রথমবার মহেশ

news-image

বিনোদন ডেস্ক : বাহুবলি সিনেমার সাফল্যের পর নির্মাতা হিসেবে এখন অন্যতম জনপ্রিয় নাম এস এস রাজামৌলি। গুঞ্জন শোনা যাচ্ছিল, তার পরবর্তী প্রজেক্ট হিসেবে প্রভাসকে নিয়ে নির্মাতা করন জোহরের সঙ্গে মিলে বলিউড সিনেমা নির্মাণ করবেন তিনি। তবে প্রভাস নয় অভিনেতা মহেশ বাবুকে নিয়ে একটি তেলেগু সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রাজামৌলি।

বর্তমানে তার স্পাইডার সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন মহেশ। এমনই এক প্রচারণা অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন এ অভিনেতা। স্পাইডার সিনেমার পর কোরাতালা শিবার ভারত আনে নেনু, মহেশ ২৫ এবং ত্রিবিক্রমের সঙ্গে একটি সিনেমা করবেন তিনি। এরপরই রাজামৌলির সঙ্গে তেলেগু সিনেমাটির কাজ শুরু করবেন। সিনেমার শুটিং শুরু হবে ২০১৮ সালের শেষে অথবা ২০১৯ সালের শুরুতে। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

অন্যদিকে পরিচালক রাজামৌলি প্রযোজক ডিভিভি দানায়য়ার একটি সিনেমা পরিচালনা করবেন। কিন্তু সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে এ সিনেমাটিতেই দেখা যাবে মহেশ বাবুকে। এর আগে প্রভাস, জুনিয়র এনটিআর, রাম চরণ, নানিকে নিয়ে সিনেমা নির্মাণ করলেও এ অভিনেতার সঙ্গে হবে রাজামৌলির প্রথম সিনেমা।

আগামী ২৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে স্পাইডার। এতে মহেশের বিপরীতে অভিনয় করছেন রাকুল প্রীত সিং। সিনেমাটি পরিচালনা করছেন এআর মুরুগাদোস। হাই-টেক অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমাটি নির্মাণে ১৫০ কোটি রুপি ব্যয় হয়ে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের