সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাকে নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন প্রযোজক

news-image

বিনোদন ডেস্ক : অভিনেতা সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কেদারনাথ সিনেমায় অভিনয় করছেন তিনি। এর মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। কিন্তু এরই মধ্যে তাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

কয়েকদিন আগে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সারার এটি প্রথম সিনেমা হলেও শুটিংয়ে দেরিতে আসতে শুরু করেছেন তিনি। আসার পর প্রচুর সময় নিয়ে মেকআপ করছেন। এখানেই শেষ নয়, মেকআপ শেষ হওয়ার পর নিজের সেলফি তুলছেন নানা দিক থেকে। সেই ছবি আবার হোয়াটসঅ্যাপ মারফত কাউকে পাঠাচ্ছেন। তারপর সেখান থেকে সম্মতি এলে তবেই শুটিং শুরু করছেন তিনি। আবার সম্মতি না এলে নতুন করে মেকআপ করার আবদার করছেন সারা। তার এমন ব্যবহারে নাকি ক্ষুব্ধ সিনেমাটির কলাকুশলীরা।

কিন্তু এগুলো মোটেও সত্য নয় বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক অর্জুন এন কাপুর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সারা সম্পূর্ণ পরিচালকের বাধ্যগত অভিনেত্রী। সিনেমায় তাকে নিয়ে পরিচালক অভিষেক কাপুরের চিন্তাভাবনা ফুটিয়ে তোলার জন্য সবকিছু অনুসরণ করেন তিনি। প্রতিবেদনটি শুধু মিথ্যাই নয়, আমাদের উঠতি পেশাদার একজন অভিনেত্রীর জন্য ক্ষতিকারক। সারা তার সিনেমার জন্য শতভাগ দিচ্ছেন।’

এ অভিনেত্রী খুব দ্রুত সবকিছু শিখছেন এবং তার প্রতিভাতে সবাই মুগ্ধ হচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘সারা সৌন্দর্য ও প্রতিভার এক মিশ্রণ। তিনি খুব বুদ্ধিমতি, শিক্ষিত এবং জানেন ইন্ডাস্ট্রি কীভাবে চলছে, কিন্তু কাজ এবং প্রশ্ন করার ব্যাপারে তার কোনো ভয় নেই, এমনটা কেদারনাথ সিনেমার জন্য আমাদের প্রয়োজন। তিনি শুটিং সেটের সবার মন জয় করে নিয়েছেন। সেটের সবাই তার শুটিং দেখার জন্য অপেক্ষা করেন। সিনেমায় তার প্রথম অভিনয় কিন্তু ইউনিটের সবার সঙ্গে আউটডোরে ক্যামেরার সামনে তিনি খুব স্বাচ্ছন্দ্যবোধ করছেন।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা