সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাউন্ট এলিজাবেথে ডিপজলের অস্ত্রোপচার শুরু

news-image

 

বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বিকেলে অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন ডিপজলের ঘনিষ্ঠজন নির্মাতা জাকির হোসেন।

এ প্রসঙ্গে জাকির হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘ডিপজল ভাই আমাকে ফোন করেছিলেন। তার সঙ্গে কথা হয়েছে। আজ বিকেলে অপারেশনের জন্য তাকে ওটিতে নেয়া হয়েছে। এরপরের আপডেট এখনো পাইনি।’

এ প্রসঙ্গে নির্মাতা মনতাজুর রহমান আকবর বলেন, ‘ডিপজল সাহেবের শরীরের অবস্থা জানতে আমরা সার্বক্ষণিক খবর রাখছি। তিনি শেষ খবর পাওয়া পর্যন্ত ভালো আছেন। এখন তার অপারেশন চলছে। কিন্তু তাকে নিয়ে ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের গুজবে কাউকে কান না দেওয়ার জন্য অনুরোধ করছি।’

ডিপজলকন্যা ওলিজা মনোয়ার তার ফেসবুক পেজে বাবার সঙ্গে কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে তার মা ও ছোট ভাইকেও দেখা গেছে। ছবিগুলো তিনি তুলেছেন ডিপজলকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগ মুহূর্তে। তিনি মনোয়ার পরিবারের পক্ষ থেকে বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত মঙ্গলবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডিপজলকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। তখন চিকিৎসকরা জানান, ডিপজলের হার্টে একটি ব্লক ধরা পরেছে। এছাড়া ফুসফুসে পানি জমেছে। এরপর তারা তাকে দ্রুত সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেন।

ডিপজল নেতিবাচক ও ইতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন তিনি। মুক্তির অপেক্ষায় তার ‘কোটি টাকার প্রেম’ ও ‘দুলাভাই জিন্দাবাদ’ নামে দুটি সিনেমা রয়েছে। এর মধ্যে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমাটির কাজ শেষ হয়েছে।

ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’ সিনেমার প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। এ সিনেমায় ডিপজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। অনি-বনি কথাচিত্রের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করছেন বাপ্পি চৌধুরী-শিরিন শিলাসহ অনেকে। এর চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা