,

প্রথম টেস্টের শহরে টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : বেনোনিতে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলে রবিবার সকালে পচেফস্ট্রুমের উদ্দেশে রওনা দিয়েছিল বাংলাদেশ দল। স্থানীয় সময় সকাল ১১টায় রওনা হয়ে দুপুর একটায় প্রথম টেস্টের শহরে পৌঁছায় টাইগাররা।

রবিবার কোনও অনুশীলন হয়নি। ক্রিকেটাররা নির্ভার হয়ে ‍ঘুরে বেড়িয়েছেন ছোট্ট শহরটিতে। তাদের সঙ্গে ছিলেন প্রধান নির্বাচক ও দক্ষিণ আফ্রিকা সফরে ম্যানেজারের দায়িত্বে থাকা মিনহাজুল আবেদীন নান্নু।

সোমবার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে অনুশীলন করবেন ক্রিকেটাররা। এই মাঠেই আগামী বৃহস্পতিবার শুরু হবে প্রথম টেস্ট।

সংশয় দেখা দিলেও দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারের প্রথম টেস্ট খেলতে কোনও সমস্যা নেই। দুজনের কারও ইনজুরিই গুরুতর নয়। দক্ষিণ আফ্রিকা থেকে সুখবর এসেছে আরেকটি। দলীয় সূত্রে জানা গেছে, রুবেল হোসেন যোগ দিয়েছেন টাইগারদের সঙ্গে। ভিসা জটিলতায় বেশ দেরিতেই গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিয়েছিলেন এই পেসার।

পচেফস্ট্রুমের পর টাইগাররা উড়ে যাবে ব্লুমফন্টেইনে। সেখানে ৬ অক্টোবর শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের আগে ১২ অক্টোবর ব্লুমফন্টেইনে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ১৫, ১৮ ও ২২ অক্টোবর তিনটি ওয়ানডের ভেন্যু কিম্বার্লি, পার্ল ও ইস্ট লন্ডন। এরপর ২৬ ও ২৯ অক্টোবর ব্লুমফন্টেইন ও পচেফস্ট্রুমে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ৩০ অক্টোবর টাইগারদের দেশে ফেরার কথা।

বিশ্রাম নেওয়ায় টেস্ট সিরিজে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের