,

ভারতীয় বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

news-image
নিজস্ব প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তার লাশ বিএসএফ নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

রোববার রাতে বাংলাদেশ সীমান্ত ডাবরির বিপরীতে ভারতের ১৭১-ফুলবাড়ি শ্রীপুরে এ ঘটনা ঘটে।

রাজ্জাক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী বাদামবাড়ি সরকার বস্তি গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।

স্থানীয় গরু ব্যবসায়ীরা জানান, রাত ৯টার দিকে ওই গরু ব্যবসায়ী বাংলাদেশ সীমান্ত ডাবরির বিপরীতে ভারতের ১৭১-ফুলবাড়ি শ্রীপুর সীমান্তরক্ষীর (বিএসএফের) গুলিতে নিহত হন। পরে তার মরদেহ টেনেহিঁচড়ে নিয়ে যায় বিএসএফ।

এ বিষয়ে ঠাকুরগাঁও-৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. খাদেমুল বাশার বলেন, নিহত আব্দুর রাজ্জাকের শার্টের পকেটে ভারতীয় নাগরিকের পরিচয়পত্র পাওয়া গেছে।

তা ছাড়া তিনি ভারতের ভেতরে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

তবে হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস  জানান, রাজ্জাক বালিয়াডাঙ্গী বাদামবাড়ি সরকার বস্তি গ্রামের বাসিন্দা। তিনি ভারতে শ্রমিকের কাজ করতেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের