,

৩৪ ওভার ব্যাটিং ৩১ রানে অলআউট!

news-image

স্পোর্টস ডেস্ক : ৩৪ ওভার ব্যাটিং করে সব ক’টি উইকেট হারিয়ে দলের সংগ্রহ মাত্র ৩১ রান। এর মধ্যে মাত্র ১৭ রান এসেছে ব্যাটসম্যানদের ব্যাট থেকে। বাকী ১৪ রানই অতিরিক্ত। শুনতে অবাক লাগলেও, এমনটাই ঘটেছে বাংলাদেশের নারী প্রিমিয়ার ক্রিকেট লিগে ।

বিকেএসপির চার নম্বর মাঠে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে এমন লজ্জায় ডুবেছে ইন্দিরা রোড ক্রিকেট ক্লাব। ম্যাচটি ১০ উইকেটে জিতেছে খেলাঘর সমাজ কল্যাণ সংস্থা। বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নামে ইন্দিরা রোড। শুরুতেই রিতু মনি ও ভারতীয় রিক্রুট রেনি যাদবের তোপের মুখে পড়ে দলটি।

দলের ওপেনার হালিমাতুল সাদিয়া আরো এক বিস্ময় সৃষ্টি করেন। পুরো ৭৪ মিনিট মাঠে ছিলেন এই ওপেনার। বল খেলেছেন ৬৭টি আর রান করেছেন মাত্র ৩! ইন্দিরা রোডের হয়ে সর্বোচ্চ ৭ রান করেন রিতা সাহা। খেলাঘরের রেনু ৪টি উইকেট নেন ৬ রান খরচায়। আর ৮ রানের বিনিময়ে ৪টি পান রিতু।

৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ ওভার ৩ বলেই কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় খেলাঘর। রুবাইয়া হায়দার ১৩ ও একা মল্লিক ৭ রানে অপরাজিত থাকেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের