,

দুদকের অভিযানে দুই ঘণ্টায় মামলা ও জরিমানা ৫০টি, ৪০টিই সরকারি

news-image

রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে রোববার বিকেল চারটার দিকে হঠাৎ করেই দাঁড়ালেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তার উদ্যোগে পুলিশ সেখানে উল্টো পথে চলা গাড়ি ও মোটরসাইকেল আটকানো শুরু করল। দুই ঘণ্টা ধরে চলা এ অভিযানে মামলা ও জরিমানা করা হয়েছে ৫০টি যানবাহনকে। এর মধ্যে ৪০টিই সরকারি গাড়ি।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে যেসব গাড়ির জরিমানা ও মামলা করা হয়েছে তার মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের গাড়ি থেকে শুরু করে সচিব, বিচারক, সরকারি দলের নেতা, পুলিশ ও সাংবাদিকদের গাড়িও রয়েছে।

পুলিশের ঢাকা মহানগর পুলিশের ট্রাফিকের রমনা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আলাউদ্দিন জানান, বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা অভিযানে ৫০টির মতো গাড়ির জরিমানা করা হয়েছে ও মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪০টিই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি।

অভিযান চলাকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মোসলেহউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : প্রথম আলো

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের