,

এতিম রোহিঙ্গা শিশুদের তালিকাভুক্ত করছে সরকার

news-image

নিউজ ডেস্ক : বাবা-মা হারানো রোহিঙ্গা শিশুদের তালিকা তৈরি করছে সরকার। এতিম রোহিঙ্গা শিশুদের তালিকাভুক্ত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের টিম এখন উখিয়া, টেকনাফ ও বান্দরবানের রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছে।

টানা দুই সপ্তাহ এ তালিকাভুক্তির কাজ চলবে।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ও তালিকা তৈরির কর্মসূচির সমন্বয়ক মো. শহীদুল ইসলাম জানান, গত ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিবের সভাপতিত্বে রোহিঙ্গাদের জন্য করণীয় নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভার ১৭ নম্বর সিদ্ধান্ত অনুসারে এতিম শিশুদের তালিকা করার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।

এতিম শিশুদের তালিকা প্রণয়নের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোখলেছুর রহমানকে প্রধান সমন্বয়ক করা হয়েছে। তিনজন উপ-পরিচালককে সমন্বয়ক করা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রামের ৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর নেতৃত্বে গঠন করা হয়েছে ৫টি টিম। টিমের সুপারভাইজার হিসেবে আছেন একজন কর্মকর্তা। তার অধীনে আছেন আরও ৬ জন।

এসব টিম আলাদা- আলাদাভাবে রোহিঙ্গা শিবিরগুলোতে গিয়ে তথ্য সংগ্রহ করার কাজ শুরু করছেন। নির্ধারিত ফরমে প্রায় ৬০ ধরনের তথ্য লিপিবদ্ধ করা হবে। রোহিঙ্গা শিবিরে যেসব সরকারি-বেসরকারি সংস্থা কাজ করছে তাদের কাছ থেকে শিশুর তথ্য নেওয়া হবে। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে যাচাই-বাছাই করা হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের