,

মোশাররফ করিমকে দেখেই জ্ঞান হারালেন ভক্ত

news-image

বিনোদন প্রতিবেদক : টিভি নাটকের তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।প্রিয় এ অভিনেতাকে নিয়ে ভক্তদের পাগলামির যেন শেষ নেই। নানা সময় ভক্তদের মধুর যন্ত্রণার মুখোমুখি হতে হয় এ তারকাকে।

উত্তরার ৭ নম্বর সেক্টরে স্বপ্নিল টু তে রোববার ঘটল মজার এক কাণ্ড। এক ভক্ত এ তারকাকে দেখেই অজ্ঞান হয়ে গেলেন। ঘটনার সত্যতা জানা গেল মোশাররফ করিমকে ফোন করে।

এ ঘটনার কথা জিজ্ঞেস করতেই একগাল হেসে দিয়ে এ তারকা জানালেন ঘটনার সত্যতার কথা।

তিনি বলেন, বিশাল টেনশনে পড়ে গিয়েছিলাম।উত্তরায় স্বপ্নিল ২ তে কায়সার আহমেদ পরিচালিত বাংলাভিশনের প্রচারিত চলতি ধারাবাহিক মহাগুরুর শুটিং করছিলাম। এমন সময় সেখানে আমাকে দেখে উজ্জ্বল হোসাইন নামের এক ভক্ত অজ্ঞান হয়ে যান। পরে কাজ ফেলে তাকে সবাই মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরাই।

জানা গেছে, উজ্জ্বলের বাড়ি বেনাপোলে। মোশাররফ করিমের অসম্ভব ভক্ত তিনি। প্রিয় অভিনেতাকে সামনে থেকে একনজর দেখার জন্যই ঢাকার কাছে গাজীপুরে একটি চাকরি নেন। নানা উপায়ে মোশাররফ করিমের শুটিং কোথায় হচ্ছে জানার চেষ্টা করেন। খবর পেয়ে এবার স্বপ্নিল টুতে এসে প্রিয় অভিনেতাকে দেখেই জ্ঞান হারান।

উল্লেখ্য, মোশাররফ করিমের বেলায় এটিই কিন্তু প্রথম নয়, এর আগে যশোরে একটি ছবির শুটিং করার সময় এক ভক্তের সঙ্গে সেলফি না তোলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন এক যুবক।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে