সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে সাবেক ইউপি মেম্বরকে কুপিয়ে হত্যা

news-image

যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৪৫) নামে সাবেক এক ইউপি সদস্য ও আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে ঝিকরগাছার দিকদানা মাঠে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিদ্দিকুর রহমান ঝিকরগাছার বালিয়াডাঙ্গা গ্রামের তোফান গোলদারের ছেলে।

বাঁকড়া মহিলা কলেজের প্রভাষক জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, রোববার সন্ধ্যা ৭টার দিকে দিকদানা মাঠের মধ্যে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তিনি ছুরিকাঘাতে আহত অবস্থায় সিদ্দিকুর রহমানকে দেখতে পান।

এ সময় তিনি স্থানীয়দের সহযোগিতায় সিদ্দিকুরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আ.ফ.ম বজলুর রশিদ টুলু তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের একাধিকস্থানে ছুরিকাঘতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

নিহতের ছেলে তরিকুল ইসলাম বলেন, মোবাইল ফোনে খবর পেয়ে হাসপাতালে এসে বাবাকে মৃত দেখতে পেলাম। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তার এখনো জানা যায়নি।

ঝিকরগাছার বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সিকদার মতিয়ার রহমান জানান, সন্ধ্যায় বাড়ি থেকে বাঁকড়া বাজারের উদ্দেশ্যে রওনা হন সিদ্দিকুর রহমান।

এরপর পথে কে বা কারা তাকে কুপিয়ে আহত করে ফেলে রেখেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে ঘটনা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা