,

মডেল অভিনেত্রী স্পর্শিয়ার ঘর ভাঙল

news-image

বিনোদন প্রতিবেদক : ঘর ভাঙল মডেল অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার। তার স্বামী নির্মাতা রাফসান আহসানের সঙ্গে গত ২১ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের কাজী অফিসে ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

স্পর্শিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন রাফসান। তিনি বলেন, আমাদের দুজনের সিদ্ধান্তে ডিভোর্স হয়েছে। ডিভোর্সের সময় আমার এবং স্পর্শিয়ার কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন।

রাফসান বলেন, এখনও স্পর্শিয়ার সাথে আমার যোগাযোগ আছে। গতকাল (শনিবার) সে আমার বাসায় এসে আমার আব্বাকে দেখে গেছে। ডিভোর্সের মাসখানের আগে থেকে আমরা আলাদা থাকতে শুরু করি।

ভালোবেসেই পারিবারিকভাবেই তো বিয়ে করেছিলেন? কিন্তু ডিভোর্স হলো কেন? এ প্রশ্নের জবাবে রাফসান বলেন, আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকেছিল। সত্যি কথা বলতে চারপাশের কিছু মানুষের কারণে আসলে বিষয়টি জটিল হয়ে গেছে। যার কারণে আমরা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।

তবে স্পর্শিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর নির্মাতা রাফসান আহসানের সঙ্গে বাগদান সম্পন্ন হয় স্পর্শিয়ার। একই বছরের ১ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। আর বিয়ের দু’বছরের মাথায় বিবাহ বিচ্ছেদ হল তাদের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের