,

স্বামীর সঙ্গে বিবাদ করায় একতাকে ফিরিয়ে দিলেন সানি

news-image

বিনোদন ডেস্ক : একতা কাপূরের সঙ্গে স্বামী ড্যানিয়েল ওয়েবারের বিবাদের কারণে একতা কাপূরের রাগিনী এমএমএস ৩ ছবিতে কাজ করতে অস্বীকার করেছেন সানি লিওন। বলিউডে এমনই খবর।

একতার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি সানির সঙ্গে ঝামেলা মিটিয়ে নিতে আগ্রহী। কিন্তু সানি কোনওভাবেই একতার সঙ্গে কাজ করতে চাইছেন না।

রাগিনী এমএমএস ২ ছবিতে ‘বেবি ডল’ গানের সঙ্গে নেচে চলচ্চিত্রপ্রেমীদের নজরে পড়েন সানি লিওন। কিন্তু সেই ছবির প্রচারের সময়ই একতার সঙ্গে ঝামেলায় জড়ান সানি। পরবর্তীকালে ড্যানিয়েলের সঙ্গেও ঝামেলা হয় একতার। এই ঘটনার পর থেকেই একতার সঙ্গে বিশেষ কথাবার্তা বলেন না সানি। তিনি বুঝিয়ে দিয়েছেন, একতার সঙ্গে কাজ করতে চান না।

বালাজি টেলিফিল্মস লিমিটেডের সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেছেন, ‘সানি প্রথমে রাগিনী এমএমএস ৩-এ কাজ করতে অস্বীকার করেন। এরপর একতা তাকে অন্তত একটি আইটেম গানে নাচার অনুরোধ জানান। কিন্তু তাতেও রাজি হননি সানি। শেষে একটি ক্যামিও রোলের প্রস্তাব দেওয়া হয় সানিকে। কিন্তু সানি এখনও পর্যন্ত এই প্রস্তাবে সাড়া দেননি।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের