,

ভারতকে ২৯৪ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক :পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। ইন্দোরে রোববার দিবারাত্রির এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। আগের দুই ম্যাচে ব্যর্থ হওয়া টপ অর্ডারের ব্যাটসম্যানরা আজ জ্বলে উঠেছেন। তাদের ব্যাটিং দৃঢ়তায় ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৩ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। সিরিজ জয় নিশ্চিত করতে ২৯৪ রান করতে হবে স্বাগতিক ভারতকে।

রোববার ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭০ রান তোলেন ডেভিড ওয়ার্নার ও অ্যারোন ফিঞ্চ। এরপর ব্যক্তিগত ৪২ রানে পান্ডিয়ার বলে বোল্ড হয়ে যান ওয়ার্নার। দ্বিতীয় উইকেটে ফিঞ্চের সঙ্গে ১৫৪ রানের জুটি গড়েন অধিনায়ক স্টিভেন স্মিথ। এ যাত্রায় ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন ফিঞ্চ। তবে জুটিটাকে আর বড় করতে পারেনিন স্মিথ। দলীয় ২২৪ রানের মাথায় ৬৩ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক।

এরপর অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের উপর চড়াও হয় ভারতের বোলাররা। ৩৭.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২২৪ রান করা অস্ট্রেলিয়া ৪৭.২ ওভারে হয়ে যায় ৬ উইকেটে ২৭৫! সেখান থেকে মার্ক স্টয়েনিস ২৮ বলে ২৭ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে ২৯৩ রানের সংগ্রহ এনে দেন।

বল হাতে ভারতের জাসপ্রিত বুমরাহ ও আগের ম্যাচে হ্যাটট্রিক করা কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন যজুবেন্দ্র চাহাল ও হার্দিক পান্ডিয়া।

এই ম্যাচটি জিতলে টানা ৯টি সিরিজ জয়ের রেকর্ড গড়বে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের