,

‘মানুষ যা দেখতে চায় দেখবে’

news-image

বিনোদন ডেস্ক: মুন্না মাইকেল সিনেমাখ্যাত অভিনেত্রী নিধি আগরওয়াল। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি। এরপর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

প্রকাশিত ছবিতে দেখা যায়, বিছানায় শুয়ে আছেন নিধি। কিন্তু ছবিতে তার ক্লিভেজ দেখা যাচ্ছে। এরপরই শুরু হয় বিদ্রূপ। অনেকেই ছবিটি পোস্ট করায় তার সমালোচনা করেছেন। অনেকে নেতিবাচক মন্তব্য করেছেন।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভারতীয় একটি সংবাদমাধ্যমে নিধি আগরওয়াল বলেন, ‘আমার ছবিটি নিয়ে বিদ্রূপ করা হয়েছে? আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এটা আমার ব্যক্তিগত ছবি নয়, মুন্না মাইকেল সিনেমার সেটের ছবি। এরপরও যেহেতু আপনারা আমার বক্তব্য শুনতে চাইছেন তাই বলছি, মানুষ যা দেখতে চায় দেখবে। আমি এর তোয়াক্কা করি না। বরং আমি মনে করি, এই বিদ্রূপ আমার খ্যাতি বাড়িয়ে দেবে।’

 

তিনি আরো বলেন, ‘আমি বিদ্রূপ সম্পর্কে অনেক পড়েছি। বলা হয়ে থাকে, যারা এগুলো করেন তারা মানসিক বিকারগ্রস্ত। এ মানুষগুলো তারা যারা নিজেদের হতাশা অন্যের ওপর প্রকাশ করার চেষ্টা করে এবং তাদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম একটি সহজ প্ল্যাটফর্ম। হতে পারে তারা শিক্ষার্থী যাদের পিতামাতা খুবই কড়া প্রকৃতির। আবার কেউ প্রিয়জনের সঙ্গে ঝগড়া করেছে। সত্যি বলতে কিছু মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে আসে শুধু মানুষের সমালোচনা করতে ও বাজে কথা বলতে। আর কেউ যদি এভাবে তাদের সমস্যা সমাধান করতে চায়, তাহলে আমি আর কী বলব?’

মুন্না মাইকেল সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে নিধির। এতে তার বিপরীতে অভিনয় করছেন টাইগার শ্রফ। সিনেমাটি পরিচালনা করেন সাব্বির খান। ২১ জুলাই মুক্তি পায় সিনেমাটি।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের