সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক লাখ রোহিঙ্গার জন্য আশ্রয়কেন্দ্র তৈরি করবে তুরস্ক

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা এক লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য আশ্রয়কেন্দ্র তৈরি করে দেবে তুরস্ক।

আজ রোববার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দপ্তরে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তুরস্কের আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতাবিষয়ক সংস্থার সমন্বয়ক আহমেদ রফিক।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে মন্ত্রী ও তুরস্কের কর্মকর্তা রোহিঙ্গা পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলাপ করেন। রোহিঙ্গাদের নির্যাতনের বিষয়টিকে ‘অমানবিক’ হিসেবে উল্লেখ করে দ্রুত এর সমাধান আশা চান তাঁরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থার কর্মকর্তাকে ত্রাণমন্ত্রী জানান, নিতান্ত মানবিক কারণে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ।

অন্যদিকে তুরস্কের প্রতিনিধিরা মন্ত্রীকে জানান, রোহিঙ্গা সমস্যার সুষ্ঠু সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে ৩০টি পুলিশ ও একটি সেনাক্যাম্পে হামলা চালায় রোহিঙ্গা বিদ্রোহীরা। এর পর থেকে বর্তমান সময় মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের মুখে চার লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছে।

আহমেদ রফিক জানান, তুরস্ক শিগগিরই ১৩টি সামগ্রীর সমন্বয়ে প্রস্তুতকৃত ১০ হাজার প্যাকেট ত্রাণ বাংলাদেশে পাঠাবে। তিনি আরো জানান, তুরস্কের উপপ্রধানমন্ত্রী রিসেপ আব্বাস কিছুদিনের মধ্যেই বাংলাদেশ সফর করবেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা