,

শোধ নিয়েছেন সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : ঘটনাটি ২০১৪ সালের। মুক্তি পাচ্ছে সানি লিওনের নতুন সিনেমা ‘রাগিণী এমএমএস টু’। সিনেমার প্রচারণার সময় ছবির প্রযোজক একতা কাপুরের সঙ্গে সানি লিওনের দ্বন্দ্ব শুরু হয়। এর অন্যতম কারণ ছিল সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার। তখন জানা যায়, ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলা করেন একতা কাপুর। ব্যাপারটি স্বাভাবিকভাবে নিতে পারেননি সানি। খুব রেগে আছেন। তাই এরপর একতা কাপুরের সঙ্গে আর কোনো কাজ করার ব্যাপারে আগ্রহী হননি সানি।

কিন্তু ‘বেবি ডল’ সানি লিওনকে ছাড়া ‘রাগিণী এমএমএস’ সিরিজের সিনেমা ভাবা যায়? এবার তৈরি হবে সুড়সুড়ি দেওয়া ভয়ের গল্প নিয়ে এই সিরিজের তৃতীয় ছবি। একতা কাপুর ছুটলেন সানি লিওনের কাছে। আমন্ত্রণ জানালেন এই সিনেমার নায়িকা হওয়ার জন্য। ‘না!’, কোনো রাখঢাক না রেখে সরাসরি জানিয়ে দিলেন সানি লিওন। ব্যাপারটা আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন একতা কাপুর। তাই বিকল্প ব্যবস্থাও রেখেছেন। ‘ঠিক আছে, সানি যেহেতু পুরো সিনেমায় অভিনয় করতে চাচ্ছে না, তাহলে তিনি অন্তত এক বা একাধিক আইটেম গানে থাকুন।’ এবারও সানির জবাব, ‘না!’

কিন্তু ‘রাগিণী এমএমএস’ সিরিজের সিনেমার ব্যাপারে দর্শকদের যে আগ্রহ, তা সানি লিওনকে ঘিরেই। তিনিই এই সিরিজের সাফল্যের পেছনের একমাত্র মানুষ। আর সেখানে তিনিই যদি না থাকেন, তাহলে এই সিনেমার কোনো দর্শক থাকবে? তা নিয়ে এখন ভাবছেন একতা কাপুর আর তাঁর সঙ্গীরা। ডেকান ক্রনিকল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা