,

পর্নো তারকাকে ঘুষি মারলেন ওয়ার্ন!

news-image

স্পোর্টস ডেস্ক : এবারে এক পর্নো তারকাকে নিয়ে কেলেঙ্কারিতে জড়িয়েছেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার লেগ স্পিন কিংবদন্তি ঘুষি মেরে আহত করেছেন সেই পর্নো তারকাকে। ভ্যালেরি ফক্স নামের সেই পর্নো তারকা ওয়ার্নের বিরুদ্ধে গতকাল এই অভিযোগ এনেছেন। মুখে কালশিটে পড়া নিজের একটি ছবিও পোস্ট করেছেন টুইটারে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছেন, গত শুক্রবার রাতে ভ্যালেরির সঙ্গে সেন্ট্রাল লন্ডনের লৌলু ক্লাবে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওয়ার্ন। একপর্যায়ে ভ্যালেরিকে ঘুষি মেরে বসেন অস্ট্রেলীয় ক্রিকেট তারকা। পুরো ঘটনাটির সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ এ ব্যাপারে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। এই দুজন একসঙ্গে ক্লাবে সন্ধ্যা উদ্‌যাপনে এসেছিলেন কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

টুইটারে ভ্যালেরি লিখেছেন, ‘না, আমি মিথ্যে বলছি না। তুমি বিখ্যাত বলেই একজন নারীর গায়ে হাত তুলে পার পেয়ে যেতে পারো না।’ সঙ্গে তিনি একটি পুলিশের তদন্ত কার্ডের ছবিও পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে, ভ্যালেরির অভিযোগে ওয়েস্ট মিনিস্টার ব্যুরো কমান্ড এ ব্যাপারে তদন্তে নেমেছে।

তবে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ভ্যালেরি। সূত্র: দ্য সান

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের