,

এবার গাঙ্গুলী নয়; শেবাগ বললেন সিরিজ ৫-০ হবে!

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে পূর্বের ভুলটা করেননি সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। চলতি বছরের শুরুতে টেস্ট সিরিজে অজিদের হোয়াইটওয়াশের ঘোষণা দিয়ে ব্যাপক ট্রলের শিকার হয়েছিলেন গাঙ্গুলী।

তবে তার শুন্যস্থান এবার পূরণ করলেন সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। একসময়ের এই বিধ্বংসী ওপেনার বললেন, অজিদের ৫-০ তে হোয়াইটওয়াশ করবে ভারত।

সাবেক ভারতীয় ব্যাটসম্যান সোজাসাপ্টা মন্তব্য করে টুইটারে ঝড় তোলার জন্য বিখ্যাত। স্টিভ ওয়াহ বা রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার মতোই শক্তিশালী এখনকার ভারতীয় দল বলে মনে করেন তিনি। বললেন, ‘আমি নিশ্চিত ভারত ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করবে এই অস্ট্রেলিয়া দলকে। আমাদের টিম দারুণ ফর্মে রয়েছে। অস্ট্রেলিয়া দলে গভীরতা দেখতে পাচ্ছি না। ‘

হুমকির পাশাপাশি শেবাগ মনে করিয়ে দিয়েছেন ভারতের একমাত্র দুশ্চিন্তার নাম মিডল-অর্ডার ব্যাটিং। এই জায়গাটায় আরও উন্নতি করতে হবে কোহলি বাহিনীকে।

তবে কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালের বোলিংয়ের কাছে অসহায় হয়ে পড়েছে অজিরা। এই দুজন নাকি অশ্বিন-জাদেজার অভাব ঘুচিয়ে দিচ্ছেন বলে শেবাগের মত। কুলদীপের প্রশংসা করে শেবাগ বলেন, ‘কুলদীপ দারুণ বল করেছে। হ্যাটট্রিকের জন্য ওকে অভিনন্দন। কিন্তু ফিল্ড প্লেসিং অনুযায়ী ওকে বল করা শিখতে হবে। ইডেনের ম্যাচটায় প্রথম স্পেলে অনেক রানও দিয়ে দিয়েছিল ও।’

চাহালের প্রশংসা করে তিনি বলেন, ‘চাহাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে খেলে। যে টিমের ক্যাপ্টেন বিরাট কোহালি। সমস্যায় পড়লেই অধিনায়ক ওর হাতে বল তুলে দিচ্ছে। ‘ এছাড়া অধিনায়ক কোহালিকে নিয়ে ছড়াও বানিয়ে দেন তিনি- ‘হোঠো পর হাসি, দিল মে গম হ্যায়, অস্ট্রেলিয়া ওয়ালে কোহালি সে তঙ্গ হ্যায়’। যার অর্থ- ‘ওদের মুখে হাসি, অন্তরে যন্ত্রণা, অস্ট্রেলিয়া এখন কোহালিকে দেখলেই আঁতকে উঠছে। ‘

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে